স্ফুলিঙ্গ রিপোর্ট :
ডেঙ্গু রোগের বিস্তার রোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর শহরের শেখহাটি জামরুলতলা ও এর আশপাশের এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে আয়োজিত এই সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন।
লিফলেট বিতরণকালে ডেঙ্গু প্রতিরোধে মশারি টানানো, বাড়ির আশপাশ ও জমানো পানি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট ও প্রয়োজনীয় স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু। এছাড়া স্থানীয় বিএনপি নেতা আলতাফ হোসেন, আসাদুল আলম ঝন্টু, তরিকুল ইসলাম শাহীনসহ দলটির বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। ছবি সংগৃহীত।

