দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতার প্রতিশ্রুতি ঝিকরগাছা পুলিশের

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতার প্রতিশ্রুতি ঝিকরগাছা পুলিশের

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় পরম সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করার লক্ষ্যে ঝিকরগাছা থানার উদ্যোগে এক সুসংহত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ঝিকরগাছা থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: আরিফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা চলাকালে মণ্ডপে কিংবা এলাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আরও বলেন, “মাদক সেবনকারী কিংবা ব্যবসায়ী—পরিচয় যাই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” একই সাথে সাধারণ মানুষকে কোনো ধরনের অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে যেকোনো জরুরি সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রকিব উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুননবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে স্থানীয় নেতা পলাশ, গোবিন্দসহ অনেকে বক্তব্য রাখেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ৫৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *