চার জেলার পুলিশের বিভাগীয় পদোন্নতির পরীক্ষা যশোরে সম্পন্ন

চার জেলার পুলিশের বিভাগীয় পদোন্নতির পরীক্ষা যশোরে সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতির বহু নির্বাচনী (MCQ) পরীক্ষা যশোর কেন্দ্রে উৎসবমুখর ও অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) শহরের ঐতিহ্যবাহী ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই কেন্দ্রে যশোর ছাড়াও পার্শ্ববর্তী মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিপুলসংখ্যক পরীক্ষার্থী অংশ নেন। আজ সকাল ১০:০০ টায় এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) এবং বিকেল ১৫:০০ টায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদের প্রিলিমিনারি বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর কেন্দ্রভিত্তিক এই বহু নির্বাচনী পরীক্ষা গ্রহণ সাব-কমিটির কেন্দ্র ইনচার্জ এবং খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট/অপারেশনস) শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা সশরীরে উপস্থিত থেকে সম্পূর্ণ পরীক্ষা পরিচালনা ও তদারকি করেন।

পরীক্ষা সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হওয়ার পর কেন্দ্র ইনচার্জ অ্যাডিশনাল ডিআইজি পরীক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী সকল ইনভিজিলেটরগণকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা ও দৃষ্টিনন্দন পরীক্ষা আয়োজনে প্রশংসনীয় ভূমিকা রাখায় যশোর জেলা সাব-কমিটির সদস্য ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরীক্ষাস্থলে সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন পরীক্ষা সাব-কমিটির সদস্য ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এস এম সিরাজুল হুদা পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) তানভীর আহমদ, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) শামীমা নাছরীন খানম।

এছাড়াও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. আহসান হাবীবসহ মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কেন্দ্র পরিদর্শকেরা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *