সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদ : কেশবপুরে  আহলে হাদীসের মানববন্ধন

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদ : কেশবপুরে আহলে হাদীসের মানববন্ধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরবে কথিত ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদে যশোরের কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর কেশবপুর বাজারে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা সৌদি আরবে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদ জানান এবং এ ধরনের হামলা বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের অন্যতম উপদেষ্টা মো. আব্দুল ওয়াদুদ,জেলা সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তৌহিদুল ইসলাম, জেলা ক্যাশিয়ার মাস্টার মো. দীন ইসলাম, শুব্বান বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল বারী এবং যশোর জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদীসের সভাপতি মাওলানা মো. ইনামুল ইসলাম।

বক্তারা বলেন, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও জনবসতি লক্ষ্য করে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উদ্বেগজনক। এ ধরনের হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংঘাত ও সহিংসতা বন্ধের আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

পরে সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে এবং হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *