ঝিনাইদহের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক

ঝিনাইদহের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী ভার্চ্যুয়াল বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ বৈঠকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা পর্যায়ক্রমে যুক্ত হন।

বৈঠকে দীর্ঘদিন ধরে শূন্য থাকা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান এবং সাধারণ সম্পাদক পদে আইয়ুব হোসেনের নাম ঘোষণা করা হয়েছে বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতাকর্মী জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ভারতের মাটি থেকে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ বৈঠকে কালীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাকর্মীরা পর্যায়ক্রমে অংশ নেন। বৈঠকটি ছিল দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বৈঠকের বিষয়ে স্থানীয় প্রশাসন বা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগে থেকে কোনো তথ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেওয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠন ও সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও সরকারের নানা সংকট তুলে ধরার নির্দেশনা দিয়েছেন।

ওই নেতা জানান, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং সার সংকটের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রতিটি ইউনিয়ন থেকে নির্ধারিত তিনজন করে প্রতিনিধি ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার সুযোগ পান বলে দলীয় সূত্র জানিয়েছে।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা এবং ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

তবে বৈঠকে রাষ্ট্র বা সরকারবিরোধী কোনো কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *