মানবপাচার চক্রের ফাঁদ থেকে উদ্ধার অভয়নগরের স্কুলছাত্রী

মানবপাচার চক্রের ফাঁদ থেকে উদ্ধার অভয়নগরের স্কুলছাত্রী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে কাজের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে ঢাকায় পাচারের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ নারী ও মানবপাচার চক্র। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে এবং অপহৃত কিশোরীকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে সফলভাবে উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া কিশোরীর নাম তনুশ্রী বিশ্বাস (১৪)। সে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের অমর বিশ্বাসের মেয়ে এবং খুলনা জেলার শিরোমণির জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে তনুশ্রী নলামারা গ্রামে নিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাতুল শেখ (২১) ও মুজাহিদ মোল্লা (২৩) মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক ও ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বজনরা তনুশ্রীকে না পেয়ে প্রথমে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে অনুসন্ধানে রাতুল শেখের সংশ্লিষ্টতা পেয়ে তনুশ্রীর বোন মনিষা বিশ্বাস বাদী হয়ে রাতুল শেখ, তার বাবা তাজউদ্দিন শেখ ও বোনসহ ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে অভয়নগর থানায় অপহরণ ও পাচার মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম গত ২৭ সেপ্টেম্বর অভিযান চালিয়ে অভিযুক্ত রাতুল শেখ ও তার বাবা তাজউদ্দিন শেখকে গ্রেপ্তার করেন এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে সোপর্দ করেন।

পুলিশের প্রেস নোটে উল্লেখ করা হয়, অপহৃত তনুশ্রীকে প্রথমে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অজ্ঞাত পাচারকারীদের সহায়তায় নৈশকোচে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় আসিফ নামে এক ব্যক্তির গোপন আস্তানায় আরও চারজন কিশোরীর সঙ্গে তাকে পাহারায় আটকে রাখা হয়। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে খাওয়া-দাওয়ার পর পাহারাদার নারী ঘুমিয়ে পড়লে তনুশ্রী কৌশলে ওই আস্তানা থেকে পালিয়ে বের হয় এবং গুলিস্তান বাস কাউন্টারে গিয়ে তার বোন পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে পুলিশ অভয়নগর ও ঢাকার স্থানীয় ফাঁড়ির সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে।

অভয়নগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাতুল শেখ ও মুজাহিদ মোল্লা আন্তর্জাতিক ও আন্তঃজেলা নারী পাচার চক্রের স্থানীয় দালাল। তারা গ্রামাঞ্চলের সহজ-সরল মেয়েদের ভালো চাকরি ও উপার্জনের প্রলোভন দেখিয়ে মূল পাচারকারীদের হাতে তুলে দিত। এ চক্রের মূল হোতা আসিফসহ অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের জোর তদন্ত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *