ঝিকরগাছায় গ্রামীণ সড়ক নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা সম্পন্ন

ঝিকরগাছায় গ্রামীণ সড়ক নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক এক দিনব্যাপী সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরএসআইএইচপি’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে প্রধান রিসোর্স পারসন হিসেবে জিআইএস প্রযুক্তির কৌশলগত ব্যবহার তুলে ধরেন ঢাকার বেসিসের জিআইএস স্পেশালিস্ট মো. আব্দুল্লাহ। তিনি জিআইএস প্রযুক্তির সাহায্যে গ্রামীণ সড়কের গুরুত্বানুসারে ‘কোর নেটওয়ার্ক’ নির্ধারণ, সংস্কারের অগ্রাধিকার নির্বাচন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের বৈজ্ঞানিক পদ্ধতি বিশ্লেষণ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম।

এ ছাড়া কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালীয়ার রহমান, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, নির্বাসখোলা ইউপি প্রশাসক অলিয়ার রহমান, হাজিরবাগ ইউপি প্রশাসক অহিদুল ইসলাম, নাভারন ইউপি প্রশাসক আনিসুর রহমান, শিমুলিয়া ইউপি প্রশাসক কামরুজ্জামান, পানিসারা ইউপি প্রশাসক তৌহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও টিপু সুলতান এবং যশোর জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনসহ স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলজিইডির মাঠপর্যায়ের কর্মীরা।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার আমূল উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির গতিবৃদ্ধি এবং টেকসই যোগাযোগ কাঠামো গড়ে তোলাই এই প্রকল্প ও কর্মশালার মূল উদ্দেশ্য। ফাইল ছবি সংগৃহীত। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *