“বড় স্বপ্ন আর নীতি-নৈতিকতা নিয়ে আদর্শ নাগরিক হতে হবে”: যবিপ্রবি প্রোভিসি

“বড় স্বপ্ন আর নীতি-নৈতিকতা নিয়ে আদর্শ নাগরিক হতে হবে”: যবিপ্রবি প্রোভিসি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কলেজ শাখা সাফল্যজনকভাবে দ্বিতীয় বছরে পদার্পণ করল।

চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ ও বরণডালা আয়োজিত হয়। অনুষ্ঠানে নতুন আগত শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শিক্ষক ও অতিথিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের সব সময় বড় স্বপ্ন দেখতে হবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” একই সাথে তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের মেধা, সুপ্ত ইচ্ছা ও মানসিকতাকে সম্মান জানানোর পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “সন্তানদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে শাসন ও ভালোবাসার ভারসাম্য রাখতে হবে। পরিবার ও শিক্ষাঙ্গনে এমন এক উন্মুক্ত পরিবেশ তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা যে কোনো সমস্যা বা মানসিক চাপ নির্দ্বিধায় শেয়ার করতে পারে।”

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— যশোর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য ড. মো. জহুরুল ইসলাম ও ড. ফারহানা ইসলাম।

অনুষ্ঠানে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিকনির্দেশনামূলক আলোচনা ও বরণ পর্ব শেষে শিক্ষার্থীদের মনোজ্ঞ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *