নিষিদ্ধ ঘোষিত আ.লীগের কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না : কোটচাঁদপুরে বিএনপি নেতারা

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না : কোটচাঁদপুরে বিএনপি নেতারা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

এদিন বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি কোটচাঁদপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্যসচিব মাহফুজুল হক মামুনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক সতর্ক বার্তা দিয়ে বলেন, “কোনো নিষিদ্ধ বা গোপন সংগঠনের নেতাকর্মী যদি আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগতভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”

পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল বলেন, “বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছে। এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের শক্ত হাতে দমন করা হবে।”

সমাবেশে বক্তারা স্পষ্ট ঘোষণা দেন, কোটচাঁদপুরের মাটিতে কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *