জননেতা নয়ন চৌধুরী ছিলেন গণমানুষের আস্থার প্রতীক

জননেতা নয়ন চৌধুরী ছিলেন গণমানুষের আস্থার প্রতীক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও গণমানুষের শ্রদ্ধেয় নেতা মরহুম শহিদুল ইসলাম চৌধুরী (নয়ন চৌধুরী)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) এ উপলক্ষে যশোর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মরহুমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আছর বাদ শহরের লালদীঘির পাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের সার্বিক কল্যাণ চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক যৌথ বার্তায় মরহুম নয়ন চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই সাথে নয়ন চৌধুরীর ১৬তম প্রয়াণ দিবসে নগর নারিকেলবাড়িয়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। যুবদল নেতৃবৃন্দ জানান, গণমানুষের নেতা নয়ন চৌধুরী যশোরের সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে ছিলেন। একজন সফল ব্যবসায়ী ও জনপ্রিয় জননেতা হিসেবে তাঁর অবদান যশোরের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উল্লেখ্য, মরহুম নয়ন চৌধুরীর যোগ্য উত্তরসূরি হিসেবে তাঁর জ্যেষ্ঠ পুত্র রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ বর্তমানে যশোর নগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর মেজো ছেলে সঞ্জয় চৌধুরী দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সম্পৃক্ত এবং কনিষ্ঠ পুত্র রাজিব হাসান রিপন চৌধুরী কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ সদস্য ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকেই মরহুমের পারিবারিক ও রাজনৈতিক শুভানুধ্যায়ী, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও রুহের মাগফিরাত কামনা করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *