নরসিংদী থেকে যশোর সিআইডির হাতে  মানবপাচার মামলার মূল এজেন্ট গ্রেপ্তার

নরসিংদী থেকে যশোর সিআইডির হাতে মানবপাচার মামলার মূল এজেন্ট গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশিকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় পাচার, জিম্মি ও অমানুষিক নির্যাতন করে বিপুল অংকের মুক্তিপণ আদায়ের অভিযোগে মানবপাচার মামলার অন্যতম অভিযুক্ত মোস্তাকিম মিয়া ওপেলকে গ্রেপ্তার করেছে সিআইডি যশোর।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টার দিকে নরসিংদীর মাধবদী-কান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশের সহায়তায় সিআইডির একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে যশোর সিআইডি কার্যালয়ে এনে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জসীম উদ্দীন দীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। আসামি চক্রটি তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে ৮ লাখ টাকার মৌখিক চুক্তি করে এবং প্রাথমিক ধাপে তার কাছ থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাকে কৌশলে ও অবৈধ উপায়ে অস্ট্রেলিয়ার পরিবর্তে ইন্দোনেশিয়ায় পাঠিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়া প্রাণনাশের ভয় দেখিয়ে চক্রটি অপহৃত জসীমের স্বজনদের কাছ থেকে দেশের দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে আরও ১৬ লাখ টাকা মুক্তিপণ হিসেবে আদায় করে।

সিআইডি যশোর সূত্রে জানানো হয়, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সিআইডি তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে মুক্তিপণের টাকা জমা হওয়া সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের মালিক ইয়াসিন ও হুমায়ুন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য ও প্রযুক্তির সহায়তায় দেশীয় প্রধান সমন্বয়ক ও অর্থ লেনদেনের মূল এজেন্ট মোস্তাকিম মিয়া ওপেলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি।

মানবপাচারকারী চক্রটির অন্যান্য সদস্য ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *