পরিবেশ প্রতিমন্ত্রীর দুই দিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর শুরু ২১ সেপ্টেম্বর

পরিবেশ প্রতিমন্ত্রীর দুই দিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর শুরু ২১ সেপ্টেম্বর

বেনাপোল প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় সরকারি সফর করবেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর সূত্রে প্রেরিত এক স্মারকপত্রের মাধ্যমে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

প্রতিনির্ধারিত সফরসূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৬টায় ঢাকার ধানমন্ডি এলাকা থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। যশোরে পৌঁছে সকাল ৯টায় তিনি সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিটে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন।

দুপুরের বিরতি শেষে প্রতিমন্ত্রী বেনাপোল কাস্টম হাউজের উদ্দেশ্যে রওনা হবেন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি বিষয়ে কমিশনারসহ রাজস্ব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ১০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। পাশাপাশি উল্লাশী খালের স্ট্রিপ বাগান ও শার্শা উপজেলায় রোপিত ঐতিহ্যবাহী তালগাছের চারা পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে রাতে যশোর সার্কিট হাউজে অবস্থান করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফরের দ্বিতীয় দিন ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৭টা ৩০ মিনিটে যশোর থেকে মাগুরার উদ্দেশ্যে যাত্রা করবেন শেখ ফরিদুল ইসলাম। সকাল ৮টা ৩০ মিনিটে মাগুরা সদর উপজেলায় স্ট্রিপ ও তাল বাগান পরিদর্শনের পর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক ও সুধী সমাজের সাথে মতবিনিময় করবেন।

দুপুরের খাবারের পর দুপুর ২টায় মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরবর্তীতে বিকেল ৪টায় নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও জোরদার সমন্বয় গ্রহণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *