আমড়াখালী ও বেনাপোল থেকে মদ ও সিরাপসহ ভারতীয় মালামাল আটক

আমড়াখালী ও বেনাপোল থেকে মদ ও সিরাপসহ ভারতীয় মালামাল আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আমড়াখালী সমন্বিত চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন এলাকায় এ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে আজ দিনভর বেনাপোল ও আমড়াখালী এলাকায় কড়া তল্লাশি ও টহল জোরদার করা হয়। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ও তল্লাশিকালে উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—৮ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশী মদ, ৮ বোতল এসকাফ (ESCUF) সিরাপ, ১৫টি ভারতীয় আকর্ষণীয় শাড়ী, ২ প্যাকেট ফুসকা এবং ৫টি মূল্যবান কসমেটিক্স সামগ্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জব্দকৃত মাদক ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ (এক লক্ষ উনআশি হাজার দুইশত) টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস ও সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সীমান্তে সকল ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *