যশোরে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ : তিনজনের জেল-জরিমানা

যশোরে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ : তিনজনের জেল-জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় মাদকের বিস্তার রোধ ও অবৈধ কারবারিদের নির্মূলে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, যশোর।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অভয়নগর ও মণিরামপুর থানা এলাকার বিভিন্ন স্পর্শকাতর স্পটে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

অভিযানকালে উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও অপরাধের মাত্রা বিবেচনা করে গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের এবং অপর তিনজনকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিয়মিত মামলায় গ্রেপ্তার ২ :

আজ সকাল ৯টা ৩০ মিনিটে অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী মোড় এলাকায় ডিএনসির একটি দল অভিযান চালায়। এ সময় নিজ বসতঘর থেকে ৮০ পিস ইয়াবাসহ মো. আনিসুর রহমান (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উক্ত ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সকাল ১১টা ৩০ মিনিটে মণিরামপুর থানার গাবুখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ উত্তম কুমার মল্লিক (৪১) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় অন্য একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মোবাইল কোর্টে ৩ জনের দণ্ডাদেশ:

সকাল ১০টা ৩০ মিনিটে অভয়নগর থানার ড্রাইভার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ মো. বাহারুল ইসলাম (৩৫) এবং ১ পিস ইয়াবাসহ মো. তুহিন ইসলাম (২৭) নামে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশীষ কুমার বসুর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ডিএনসির এসআই মোছা. রাফিজা খাতুন প্রসিকিউশন দাখিল করেন। বিচারক আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বেলা ১১টায় মণিরামপুর থানার লাউ কুন্ডা এলাকায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ মো. মোস্তাক মোল্লা (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ডিএনসির এসআই শাহরিয়ার হোসেনের প্রসিকিউশনে মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি মোস্তাককে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ডিএনসি যশোর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সাজাপ্রাপ্ত ও মামলার এজাহারভুক্ত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির এ ধরনের বিশেষ আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *