জাল কাবিননামা তৈরির অভিযোগে কাজী মাঈনুদ্দিন কারাগারে

জাল কাবিননামা তৈরির অভিযোগে কাজী মাঈনুদ্দিন কারাগারে

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় ভুয়া ও জাল কাবিননামা তৈরির মাধ্যমে জালিয়াতির অভিযোগে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাজী মাওলানা মাঈনুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ৩১ আগস্ট পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত কাজীকে জেলা কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা মরিয়ম নামের এক নারীকে বিবাহের মিথ্যা প্রলোভন দেখিয়ে শারীরিক নির্যাতন ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে মজিবুর নামের এক ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়।

অভিযোগ রয়েছে, উক্ত মামলা থেকে রেহাই পেতে প্রধান অভিযুক্ত মজিবুর কলাপাড়া পৌরসভার কাজী মাওলানা মাঈনুদ্দিনের যোগসাজশে ওই নারীকে নিজ স্ত্রী হিসেবে দাবি করে একটি ভুয়া কাবিননামা প্রস্তুত করেন। পরবর্তীতে সেই কাবিননামাটি মামলা থেকে বাঁচার উদ্দেশ্যে তথ্যপ্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাবিননামাটির সত্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিচারকের সন্দেহ হলে কাজী মাওলানা মাঈনুদ্দিনকে সরাসরি ট্রাইব্যুনালে সশরীরে হাজির হওয়ার জন্য তলব করা হয়। বিজ্ঞ আদালতে জিজ্ঞাসাবাদ ও তদন্তে কাবিননামাটি অবৈধ জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে বলে চূড়ান্তভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে আদালতের সুনির্দিষ্ট নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশের হেফাজতে নিয়ে কারাগারে পাঠানো হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *