ঝিকরগাছার পানিসারায় ‘জলবায়ু বান্ধব সবজি ও ফুল’ প্রকল্পের আওতায় ৩৭৫ নারীকে বৃক্ষ চারা প্রদান

ঝিকরগাছার পানিসারায় ‘জলবায়ু বান্ধব সবজি ও ফুল’ প্রকল্পের আওতায় ৩৭৫ নারীকে বৃক্ষ চারা প্রদান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার ফুল ও সবজি উৎপাদনখ্যাত পানিসারা-গদখালী অঞ্চলের সমবায় সমিতির সাড়ে তিন শতাধিক নারী সদস্যের মাঝে ওষুধি ও গুণগত মানসম্পন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় পানিসারার ‘জারবেরা নারী সমবায় সমিতি’ প্রাঙ্গণে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর বাস্তবায়নাধীন ‘জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ প্রকল্পের অধীনে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরএফ-এর সিনিয়র সহকারী পরিচালক ও উক্ত প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূরোল ইসলাম, প্রকল্পের সমন্বয়কারী আব্দুল মান্নান, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি এবং দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী।

আয়োজক সংস্থার কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলার মোট ৬টি নারী সমবায় সমিতির ৩৭৫ জন নিবন্ধিত নারী সদস্যের মাঝে এ চারা বিতরণ করা হয়। প্রতিটি সদস্যের হাতে ১টি উন্নত জাতের কদবেল, ১টি থাই গোল্ডেন-৮ পেয়ারা, ১টি পরিবেশবান্ধব নিম এবং ১টি থাই সফেদা গাছের চারা সহ সর্বমোট ৪টি করে চারা তুলে দেওয়া হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *