স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরবর্তীতে বিকেলে ঝিকরগাছা উপজেলা বিএনপির ব্যানার ও নেতৃত্বে এক সুবিশাল ও বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশসমূহ প্রদক্ষিণ শেষে নির্ধারিত সমাবেশস্থলে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী বলেন, বিএনপি সূচনা লগ্ন থেকেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বস্তরের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ রাজনীতিবিদ মোর্তজা এলাহি টিপু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন এবং পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোলের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মুমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লালটু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী।
এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুর রহমান রুবেল ও আব্দুস সালাম পলাশসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও পৌর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সুশৃঙ্খলভাবে এ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। ছবি সংগৃহীত।


