মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম!

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম!

রফিক মন্ডল, স্টাফ রিপোর্টার,কোটচাঁদপুর (ঝিনাইদহ), ২৮ আগস্ট ২০২৬:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর শেখপাড়ায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রানা (৩২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তার মাথায় ১৭২টি সেলাই দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সলেমানপুর শেখপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ রয়েছে। স্থানীয় যুবদল নেতা রানা এর প্রতিবাদ করে আসছিলেন। এ নিয়ে স্থানীয় মিশন ও তাঁর বাবা মিজানুরের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয় বলে স্থানীয় সূত্রের দাবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে রানার সঙ্গে মিশন ও মিজানুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রানার ওপর হামলা করা হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে রানার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে পাঠানো হয়।

ঘটনার পর সলেমানপুর শেখপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

কোটচাঁদপুরে নবাগত ইউএনও শামীম হোসাইনকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *