৭০ পিস ইয়াবাসহ বারান্দী মোল্লাপাড়ার সাগর গ্রেফতার!

৭০ পিস ইয়াবাসহ বারান্দী মোল্লাপাড়ার সাগর গ্রেফতার!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২৬ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারস্থ ‘বাউলিয়া টু নালিয়াগামী’ সড়কে অবস্থান নেয়। পরবর্তীতে বাউলিয়া বাজারের ‘আলামিন মেডিক্যাল হল’ নামক ফার্মেসীর দোকানের সামনে থেকে মোঃ সাগর ইমাম (২৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত মোঃ সাগর ইমাম যশোর কোতোয়ালী থানার বারান্দী মোল্লাপাড়া (আমতলা) এলাকার মোঃ মিজানুর রহমানের ছেলে।

তল্লাশিকালে আসামির হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ অভিযুক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ২৭ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *