উপশহর ঢাকা রোড আইল্যান্ডে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ রোটাক্লাব প্রেসিডেন্ট রনির

উপশহর ঢাকা রোড আইল্যান্ডে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ রোটাক্লাব প্রেসিডেন্ট রনির

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এক প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সফল ব্যবসায়ী এবং ‘রোটারি ক্লাব’-এর সম্মানিত প্রেসিডেন্ট কাজী আজিজুর রহমান রনি।

বুধবার তিনি খাজুরা বাসস্ট্যান্ড থেকে বাবলাতলা পর্যন্ত সড়কের আইল্যান্ডের ফাঁকা স্থানে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন। সাধারণত সড়কের ধারে চারা রোপণ করার পর পরিচর্যা ও সুরক্ষার অভাবে তা ধ্বংস হয়ে না যায়, এই বিষয়টি বিবেচনায় রেখে চারাগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিটি গাছের চারপাশে বিশেষ বেড়া ও সুরক্ষাবেষ্টনী (ঝুড়ি/খাঁচা) স্থাপন ও করেছেন।

বৃক্ষরোপণকালে কাজী রনি বলেন, “রাস্তার ধারে কেবল বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর সুরক্ষার জন্য নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢেকে রাখা অত্যন্ত জরুরি। আসুন আমরা সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগাই এবং পরিবেশকে রক্ষা করি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজনীতি বা পদের প্রতি কোনো মোহ নেই উল্লেখ করে এই সফল উদ্যোক্তা  কে.আর ডলফিন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আরও জানান, “কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পদ-পদবীর প্রত্যাশায় আমি এসব কাজ করি না। পদ পাওয়ার প্রতি আমার কোনো আগ্রহও নেই। আমি সাধারণ একজন নাগরিক, বিএনপির সমর্থক এবং একজন রোটারিয়ান হিসেবে আমৃত্যু নিঃস্বার্থভাবে মানুষ ও সমাজের সেবা করে যেতে চাই।”

উক্ত পরিবেশবান্ধব ও সামাজিক কর্মসূচিতে বিশিষ্ট সমাজসেবক কাজী জয়নালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই দীর্ঘদিন ধরে এলাকায় এমন বহুমুখী সামাজিক ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করায় স্থানীয় এলাকাবাসী কাজী আজিজুর রহমান রনির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *