ঝিনাইদহে বাসের চাকার নিচে পিষ্ট প্রাণ হারালেন স্ত্রী : হাসপাতালে আশঙ্কাজনক সেনাসদস্য স্বামী

ঝিনাইদহে বাসের চাকার নিচে পিষ্ট প্রাণ হারালেন স্ত্রী : হাসপাতালে আশঙ্কাজনক সেনাসদস্য স্বামী

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের ব্যস্ততম বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। এ হৃদয়বিদারক ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর সেনাসদস্য স্বামী। বুধবার সকালে শহরের গ্যাসডিপো সংলগ্ন মহাসড়কে এই মর্মান্তিক সড়ক ট্র্যাজেডি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের অধিবাসী আব্দুস সাত্তার বুলুর কন্যা তুলি খাতুন তাঁর স্বামী নড়াইলের বাসিন্দা সেনাসদস্য সোহেলের মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকা থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাস গ্যাসডিপো এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী সংযোগ সড়ক থেকে হঠাৎ উঠে আসা একটি ব্যাটারিচালিত রিকশাকে বাঁচাতে গিয়ে চাকা পিছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় মহাসড়কে মোটরসাইকেলটি উল্টে পড়ে গেলে দ্রুতগতিতে ছুটে আসা কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তুলি খাতুনকে সরাসরি চাপা দেয়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তুলি। এ দুর্ঘটনায় তাঁর স্বামী সোহেলও গুরুতর আঘাত পান।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সেনাসদস্য সোহেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *