শৈলকুপায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির হৃদয়বিদারক মৃত্যু

শৈলকুপায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির হৃদয়বিদারক মৃত্যু

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর খাদ্য তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে কৃষক অমরেন্দ্র ভৌমিক তাঁর নিজ বাড়িতে গরুর জন্য বিদ্যুৎচালিত মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় ঘাস কাটার যন্ত্রটির সংযোগ তারে ত্রুটি  থাকায় সম্পূর্ণ যন্ত্রটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দে অমরেন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন। আর্তনাদ শুনে পাশের ঘর থেকে তাঁর স্ত্রী মিনাক্ষী রাণী ভৌমিক তড়িঘড়ি ছুটে আসেন এবং বিদ্যুৎস্পৃষ্ট স্বামী অমরেন্দ্রকে স্পর্শ করা মাত্রই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর সংজ্ঞাহীন হয়ে পড়েন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

অমরেন্দ্র ভৌমিক ও মিনাক্ষী রাণী ভৌমিকের এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে পুরো মনোহরপুর ইউনিয়ন জুড়ে গভীর শোক ও কান্নার মাতম নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

কোটচাঁদপুরে নবাগত ইউএনও শামীম হোসাইনকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *