নানা কর্মসূচীতে যবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নানা কর্মসূচীতে যবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ এবং একটি বিস্তারিত আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোনা অবমুক্তকরণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ, জলাশয়ে নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা এবং বিষমুক্ত মৎস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাঠপর্যায়ে মৎস্যচাষীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার জন্য গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উক্ত আলোচনা সভায় এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত থেকে মৎস্য খাতের সার্বিক উন্নয়ন ও গবেষণার নানা দিক তুলে ধরেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *