আন্তঃবিভাগীয় অজ্ঞানপার্টির ‘মলম দুলাল’ এবার পুলিশের জালে

আন্তঃবিভাগীয় অজ্ঞানপার্টির ‘মলম দুলাল’ এবার পুলিশের জালে

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসযাত্রী এক স্কুলশিক্ষিকাকে কৌশলে ডাবের পানি পান করিয়ে অচেতন করার পর শরীরে থাকা স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির দুই চিহ্নিত সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ পুলিশ দল। জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশ যৌথভাবে গাজীপুরের টঙ্গী এবং মাগুরা সদর এলাকায় পৃথক ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনার ফুলতলা উপজেলার আলকা দামোদর এলাকার দুলাল হাওলাদার (৪০), যিনি এলাকায় ‘মলম দুলাল’ নামে পরিচিত এবং মাগুরা সদর উপজেলার বোগিয়া গ্রামের বাসিন্দা মো. তিলক খান (৪৪)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাসে কোটচাঁদপুরে ফিরছিলেন স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাসটি এলাঙ্গী বাজার এলাকায় পৌঁছালে বাসে থাকা অজ্ঞান পার্টির সদস্য কৌশলে নেশাজাতীয় দ্রব্য মেশানো ডাবের পানি তাকে পান করায়। কিছুক্ষণের মধ্যেই তিনি সম্পূর্ণ অচেতন হয়ে পড়লে অপরাধীরা তার পরিহিত সোনার চেইন, আংটি ও খাড়ু খুলে নিয়ে কৌশলে সটকে পড়ে। পরবর্তীতে গন্তব্যে বাস পৌঁছালে স্বামী এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

উক্ত ঘটনায় ৩০ জুন কোটচাঁদপুর থানায় মামলা (মামলা নম্বর-১৯, ধারা-৩২৮/৩৭৯/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়।

ঝিনাইদহের সম্মানিত পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় ঘটনাটির ছায়াতদন্ত ও আসামিদের সনাক্ত করতে মাঠে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং কোটচাঁদপুর থানা পুলিশের চৌকস তদন্তকারী টিম। আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান নিশ্চিত করে টঙ্গী ও মাগুরা থেকে তাদের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মানুষকে অচেতন করে চুরি ও ডাকাতি সংঘটনের একাধিক মামলা রয়েছে। তাদের আরও নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই অপরাধী চক্রের অন্যান্য সক্রিয় সদস্য ও লুটের মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *