২৫০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি কুখ্যাত রেজা গ্রেফতার

২৫০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি কুখ্যাত রেজা গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ২,৫০০ পিস ইয়াবাসহ মোঃ কামরান ওরফে রেজা (৩০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ২৪ আগস্ট ২০২৬ সোমবার রাত আনুমানিক ১০:৫০ মিনিটে দক্ষিণ পীরেরবাগ ভাঙ্গাব্রীজ সংলগ্ন সাজেদা মোটরসের সামনের পাকা রাস্তায় নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিল পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ সদস্যরা ধাওয়া করে চালক রেজাকে আটক করে। এরপর তার দেহ ও ব্যবহৃত মোটরসাইকেলে সূক্ষ্ম তল্লাশি চালিয়ে সংগৃহীত ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত কামরান ওরফে রেজা একজন পেশাদার ও চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *