১০০ ইয়াবা ও ৩৯ বোতল ইসকাফ সিরাপসহ যশোরে আটক ৪

১০০ ইয়াবা ও ৩৯ বোতল ইসকাফ সিরাপসহ যশোরে আটক ৪

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা জুড়ে মাদকের জঘন্য সিন্ডিকেট নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই অংশ হিসেবে যশোরের বিভিন্ন স্থানে পরিচালনা করা দুটি পৃথক অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং ৩৯ বোতল অবৈধ ভারতীয় বিষাক্ত ‘Eskuf Cough Syrup’সহ মোট ৪ জন চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গতকাল ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা ৪০ মিনিটে। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে একটি টিম যশোর কোতোয়ালী থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালায়। উক্ত এলাকার জনৈক মোঃ আজাহার আলীর বাড়ির সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ রাকিবুল হাসান (২২) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিবুল ষষ্ঠীতলা বসন্ত কুমার রোড এলাকার মৃত বাবলুর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, একই দিন রাত ৯টা ২৫ মিনিটে ডিবির অপর কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে দ্বিতীয় দলটি শার্শা থানার ৯ নম্বর উলশী ইউনিয়নের ধলদাহ বাজারে এক ঝটিকা অভিযান পরিচালনা করে। বাজারে জাহিদুল ইসলামের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর অবৈধ মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষাকালে ৩৯ বোতল ‘Eskuf Cough Syrup’সহ তিন কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—চুয়াডাঙ্গার জীবননগর এলাকার বাসিন্দা ও বর্তমানে শার্শা থানার পেছনে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মোঃ রায়হান উদ্দিনের ছেলে মোঃ জহির রায়হান ওরফে রাজন (৩২) এবং শার্শার লাউতারা গ্রামের আদম আলীর ছেলে মোঃ শামিরুল ইসলাম (২৮) ও আব্দুল গনি মোড়লের ছেলে মোঃ মহিদুল ইসলাম (৪২)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর জানায়, জেলাজুড়ে মাদক চোরাচালান ও কেনাবেচা পুরোপুরি বন্ধে এ ধরনের ঝটিকা এবং স্পেশাল অভিযান আগামীতেও আরও জোরদার ও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *