মাঝনদীতে নৌকার ভেতরে গৃহবধূকে ধর্ষণ!

মাঝনদীতে নৌকার ভেতরে গৃহবধূকে ধর্ষণ!

স্ফুলিঙ্গ ডেক্স :

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের লোভ দেখিয়ে এক অসহায় গৃহবধূকে ট্রলারে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ ও বেধড়ক মারধর করার এক লোমহর্ষক খবর পাওয়া গেছে। এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িত দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে বুধবার রায়পুর থানায় মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই নারী। এর আগে গত সোমবার রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর একটি নির্জন ঘাটে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের ইসমাইল মিজির দুই ছেলে ট্রলার মাঝি আবদুর রহমান এবং তার ছোট ভাই মহিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী ওই নারী জানান, পাঁচ বছর আগে মুন্সীগঞ্জ জেলার এক যুবকের সাথে তার বিয়ে হয় এবং তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক দূরত্ব তৈরি হয়। মেঘনার চরাঞ্চলে সয়াবিন আনা-নেওয়ায় যাতায়াতের সুবাদে ট্রলার মাঝি আবদুর রহমানের সাথে ওই নারীর পরিচয় ও নিয়মিত ফোনে যোগাযোগ গড়ে ওঠে। এর সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত সোমবার রাতে আবদুর রহমান তাকে মেঘনা নদীতে ঘুরতে নিয়ে যায়। পরবর্তীতে মাঝনদীতে নৌকার ভেতরেই তার হাত-পা বেঁধে জোরপূর্বক শারীরিকভাবে নির্যাতন চালানো হয়।

নির্যাতনের সময় গৃহবধূর আকুল চিৎকারে চরের দিক থেকে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে অভিযুক্ত আবদুর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করেন এবং তাকে স্থানীয় মেম্বার হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যান। সেখানে বিয়ের জন্য চাপ দিলে ক্ষিপ্ত হয়ে আবদুর রহমান ও তার ভাই মহিম লাঠি দিয়ে পিটিয়ে ওই নারীকে মারাত্মকভাবে রক্তাক্ত করে। পরবর্তীতে আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় পর্যায়ে উপযুক্ত সুবিচার না পেয়ে বুধবার দুপুরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং একই দিনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি চিকিৎসাধীন অবস্থায় জবানবন্দি প্রদান করেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেছেন যে, বিয়ের প্রলোভন দেখিয়ে নৌকায় নিয়ে নারী নির্যাতনের ঘটনায় একটি লিখিত মামলা নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে সম্ভাব্য সকল স্থানে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *