রফিক মন্ডল, ঝিনাইদহ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক জিন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল হাসান মাস্টার। পুরো আয়োজনটি সমন্বয় ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির ও গোলাম মোস্তফাসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
যুবদল ও ছাত্রদলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন ও মুকুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠু, সদস্য সচিব শামীম রেজা এবং যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহমেদ।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার পরকালীন জীবনের শান্তি ও রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি, জনগণের নিরাপত্তা ও সার্বিক সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান উপস্থিত নেতাকর্মীরা। আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। ছবি সংগৃহীত।


