গাঁজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি ফজলুর গ্রেপ্তার

গাঁজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি ফজলুর গ্রেপ্তার

রফিক মন্ডল, মহেশপুর (ঝিনাইদহ) থেকে ফিরে :

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মোঃ ফজলুর রহমান (৪০) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে পৌর এলাকার নওদাগ্রামের মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ফজলুর রহমান ওই গ্রামের মৃত বিশারত মন্ডলের ছেলে।

পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আঃ রাজ্জাকের নেতৃত্বে একটি দল ফজলুর রহমানের বসতবাড়ির উঠানে ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার একপর্যায়ে তাকে ঘিরে ফেলে তল্লাশি করা হয়। পরে তাঁর প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪ পিস গোলাপি রঙের ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ফজলুর রহমান একজন পুরনো মাদক কারবারি এবং ২০১৯ সালেও তাঁর বিরুদ্ধে থানায় মাদক মামলা ছিল। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে মহেশপুর থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান নিয়মিত জারি থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *