যশোরে যুবদল নেতা সাদিকের ১ম প্রয়াণ দিবসে নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা

যশোরে যুবদল নেতা সাদিকের ১ম প্রয়াণ দিবসে নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর নগর যুবদলের ২ নম্বর ওয়ার্ড শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) আসর নামাজ শেষে ২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী কারবালা কবরস্থানে এক দোয়ায় অংশ নেন নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ মরহুম শেখ সাদিকুল ইসলাম সাদিকের কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

জিয়ারত ও স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী রাজীব হাসান রিপন, যশোর ২ নম্বর ওয়ার্ড বিএনপির বিশিষ্ট নেতা শেখ বায়জিদ আব্বাস, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইমরানুর হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল্লাহ মল্লিক ডলার এবং ২ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব গৌতম কুমার দাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্মৃতিচারণকালে নেতৃবৃন্দ বলেন, “মরহুম শেখ সাদিকুল ইসলাম সাদিক ছিলেন জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী রাজপথের অত্যন্ত পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী। দলের যে কোনো কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সুসংগঠিতভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অকাল প্রয়াণ স্থানীয় যুবদলের জন্য এক অপূরণীয় ক্ষতি।” কর্মসূচি শেষে মরহুমের পরিবারের সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *