যশোর আইটি পার্কে বকেয়া বেতন ভাতার দাবিতে রাস্তায় ‘মৃগেনী সার্ভিসেস’-এর কর্মীরা

যশোর আইটি পার্কে বকেয়া বেতন ভাতার দাবিতে রাস্তায় ‘মৃগেনী সার্ভিসেস’-এর কর্মীরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে কর্মরত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘মৃগেনী সার্ভিসেস লিমিটেড’-এর কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়া বেতন ও আনুষঙ্গিক সুবিধা আদায়ের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন পালন করেছেন। আজ রোববার (৯ আগস্ট ২০২৬) পার্ক প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের ভুক্তভোগী কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, মাসের পর মাস বকেয়া পাওনা আটকে থাকায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির বাজারে বেতন না পাওয়ায় তাঁদের জীবনযাপন মানবেতর হয়ে পড়েছে। দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য তাঁরা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও টেকনোলজি পার্ক কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন মোশাররফ হোসেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে সংহতি ও দাবি জানান সিসিটিভি মনিটরিংয়ের দায়িত্বে থাকা আব্দুর রহমান, নিরাপত্তা সুপারভাইজার গোলাম রসুল, ডগার মেশিন চালক কামরুজ্জামান দিপু, প্লাম্বিং কর্মী মো. সোহান হোসেন এবং পরিচ্ছন্নতাকর্মী মারুফ হোসেন লিটনসহ একাধিক নিরাপত্তা প্রহরী ও সাধারণ স্টাফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, অনতিবিলম্বে তাঁদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে তাঁরা কাজ বন্ধ রেখে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *