স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে যশোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বুধবার (৫ আগস্ট ২০২৬) দিনব্যাপী সুসজ্জিত র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দিবসের সূচনায় যশোর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে বকুলতলা সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ গিয়ে শেষ হয়। পরে বকুলতলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানানো হয়।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদন ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ আব্দুর রহিম এবং জেলার আবিদ আহমেদ। এ সময় সর্বপ্রধান কারারক্ষীসহ অন্যান্য কারারক্ষী ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচি চলাকালে যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারাগার এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে কারাগার কর্তৃপক্ষ।
অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে প্রাণোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ছবি সংগৃহীত।

