দেশপ্রেমের অনন্য প্রতীক শহীদ ফারহাদ: মাগুরায় স্মরণসভা ও দোয়া মাহফিলে অতিথিবৃন্দ

দেশপ্রেমের অনন্য প্রতীক শহীদ ফারহাদ: মাগুরায় স্মরণসভা ও দোয়া মাহফিলে অতিথিবৃন্দ

মাগুরা প্রতিনিধি :

জুলাই ২০২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদ ফারহাদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ স্মৃতিচারণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ চত্বরে প্রতিষ্ঠানের প্রাক্তন এই মেধাবী শিক্ষার্থীর স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ খান ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসন ও সুশীল সমাজের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও শ্রদ্ধা জ্ঞাপন করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), জেলা পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ এবং নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আঃ রশীদ।

আলোচনা পর্বে অতিথিবৃন্দ চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ফারহাদের অসামান্য দেশপ্রেম ও বীরত্বগাথা স্মরণ করে বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এমন বীরত্বপূর্ণ আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। ফারহাদের স্মৃতি আগামী দিনে দেশ গঠনে নতুনদের অনুপ্রেরণা যোগাবে।

স্মৃতিচারণ পর্ব শেষে শহীদ ফারহাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *