সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়তে হাসপাতালে গাছের চারা রোপণ

সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়তে হাসপাতালে গাছের চারা রোপণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সারা দেশে ঘোষিত কর্মসূচিকে বেগবান করতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ চারা রোপণ কার্যক্রমের সূচনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে মূল উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

কর্মসূচিকালীন যশোর জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় হাসপাতাল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান হাবীব বাপ্পিসহ প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত থেকে চারা রোপণে সহযোগিতা করেন।

অনুষ্ঠান শেষে বক্তব্য দেওয়ার সময় অতিথিরা বলেন, হাসপাতাল চত্বরের নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধি এবং এখানে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের জন্য ধুলাবালিমুক্ত, নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে সবুজায়নের কোনো বিকল্প নেই। এ সময় উপস্থিত সবাইকে প্রাঙ্গণে আরও বেশি গাছ লাগানো ও তা পরিচর্যার আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *