স্ফুলিঙ্গ ডেক্স :
পঞ্চগড় সদর উপজেলায় চার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য এক নারীর ঘর থেকে অনৈতিক সম্পর্কের অভিযোগে জহিরুল ইসলাম (৪২) নামে জামায়াত ইসলামী সমর্থক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
বিজ্ঞাপন
গতকাল সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটক জহিরুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই নারীর ঘরের ভেতর জহিরুলকে দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকাবাসী ভেতরে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে রশি দিয়ে বাড়ির বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে রাতে তাকে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাকে ও সংশ্লিষ্ট নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, আটক জহিরুলের পূর্বে চারজন স্ত্রী রয়েছে। চার স্ত্রী বহাল থাকা সত্ত্বেও এমন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে জহিরুল ইসলামকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে জেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জহিরুল সংগঠনের কোনো পদে নেই বা প্রাতিষ্ঠানিক সদস্য নন; তিনি স্রেফ একজন সাধারণ সমর্থক মাত্র।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, নারী ও পুরুষ দুজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেফাজতে এনে থানায় রাখা হয়েছে। আজ বিকেল ৩টা পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফাইল ছবি সংগৃহীত।

