নিয়ন্ত্রণে হারিয়ে সড়কে আছড়ে পড়লেন ছাত্রনেতা রাশেদ আহত

নিয়ন্ত্রণে হারিয়ে সড়কে আছড়ে পড়লেন ছাত্রনেতা রাশেদ আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মাথায় হেলমেট পরিহিত না থাকা অবস্থায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ (৩০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে যশোর শহরের নিউ মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল চালিয়ে যশোর শহরের কেন্দ্রস্থল থেকে মনিহার মোড়ের দিকে যাচ্ছিলেন রাশেদ। পথিমধ্যে নিউ মার্কেট এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সজোরে সড়কের ওপর পড়ে যান। চালকের আসনে থাকা সত্ত্বেও সে সময় তাঁর মাথায় কোনো হেলমেট ছিল না। দুর্ঘটনায় তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

দুর্ঘটনার সাথে সাথেই নিউ মার্কেট পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মিলটন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান এবং আহত রাশেদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় শরীরে আঘাত পেলেও তাঁর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *