মহেশপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিজিবির সোর্স গুলিবিদ্ধ !

মহেশপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিজিবির সোর্স গুলিবিদ্ধ !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক অজ্ঞাত দুষ্কৃতকারীর গুলিতে মো. রুবেল হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত ও গুলিবিদ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ভোরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত রুবেল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুল মাঠপাড়া এলাকার বাসিন্দা মজিবর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ রুবেল নিজেকে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) তথ্যদাতা বা ‘ইনফর্মার’ হিসেবে পরিচয় দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মহেশপুর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অবৈধ আনাগোনা ও গতিবিধির গোপনীয় খবর সংগ্রহের কাজ করছিলেন তিনি। ঠিক সে সময় অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি বা দুষ্কৃতকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে একটি গুলি সরাসরি তাঁর বুকে বিদ্ধ হয়।

পরবর্তীতে রক্তাক্ত ও সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁর বুকে গভীরে গুলি লাগার বিষয়টি নিশ্চিত করেন। সেখানে অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *