চৌগাছায় ১০ বছরের মেয়ের সামনে মায়ের ঝুলন্ত দেহ!

চৌগাছায় ১০ বছরের মেয়ের সামনে মায়ের ঝুলন্ত দেহ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলায় দীর্ঘদিন শারীরিক ও মানসিক কষ্টে ভুগে লিপি খাতুন (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল রোববার (২ আগস্ট ২০২৬) রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত লিপি খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী গোলাম রসুলের স্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত লিপি খাতুন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। অন্যদিকে তাঁর স্বামী গোলাম রসুল মালয়েশিয়ায় থাকা অবস্থায় মারাত্মক অসুস্থ হয়ে দেশে ফিরে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন। স্বামী অসুস্থ হওয়া এবং নিজের শারীরিক নানা শারীরিক জটিলতার কারণে পরিবারের আর্থিক ও মানসিক চাপ সামলাতে গিয়ে লিপি খাতুন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

রোববার রাতে লিপি খাতুন সবার অগোচরে নিজ বসতঘরের সিঁড়িঘরের সিলিংয়ের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তাঁর ১০ বছর বয়সী কন্যাসন্তান সাদিয়া মাকে খুঁজতে গিয়ে সিঁড়িঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মচিৎকার করে ওঠে। শিশুটির চিৎকারে পরিবারের অন্য সদস্যরা দ্রুত ছুটে এসে তাঁকে নিচে নামালেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *