খাবারের সাথে বিষাক্ত ওষুধ খাইয়ে বাড়ি সাফ!

খাবারের সাথে বিষাক্ত ওষুধ খাইয়ে বাড়ি সাফ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলায় চেতনানাশক ওষুধ প্রয়োগ করে একই পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির এক দুঃসাহসিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় একই পরিবারের তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে স্থানীয় প্রতিবেশীরা অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীরা হলেন— উপজেলার পানিসাড়া গ্রামের বাসিন্দা শাহানুর (৫০), তাঁর স্ত্রী জেসমিন (৪০) এবং তাঁদের ১৪ বছর বয়সী ছেলে সামী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের স্বজন ও প্রতিবেশীদের ধারণা, বুধবার রাতে পরিবারের সদস্যরা খাবার খাওয়ার পরপরই কোনো বিষাক্ত চেতনানাশক ওষুধের প্রভাবে গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। সকালে দীর্ঘক্ষণ তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই সুযোগে চোর চক্র ঘরের ভেতর ঢুকে নগদ টাকাপয়সা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি জানতে পেরে ঝিকরগাছা থানা পুলিশের একটি টিম বিষয়টি খতিয়ে দেখতে ও জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যেই মাঠে নেমেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *