৩০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি : প্রেসক্লাবে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরলেন ব্যবসায়ী

৩০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি : প্রেসক্লাবে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরলেন ব্যবসায়ী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর মোবাইল মার্কেট সমিতির উদ্যোগে ব্যবসায়ী মো.রফিকুল ইসলাম, তাঁর পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং তাঁর উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে রোববার (২৬ জুলাই) যশোর প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধ ও বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত একটি বিষয় বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আদালতের প্রতি আস্থা রেখে আইনগত প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তবে মামলা চলাকালে তাঁকে, তাঁর পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি দাবি করেন, গত ১ জুলাই তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া তাঁর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগও তুলে ধরেন।
তিনি আরও জানান, আদালতের নির্দেশে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তাঁর কাছে সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণ রয়েছে, যা তদন্তকারী কর্মকর্তার কাছে আইনানুগভাবে উপস্থাপন করা হবে।
প্রেস ব্রিফিং থেকে আদালতের নির্দেশ বাস্তবায়ন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *