চাঁচড়া ইউনিয়নে রূপদিয়া ওয়ার্ড বিএনপির কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত: প্রধান অতিথি রেজাউল ইসলাম কামাল

চাঁচড়া ইউনিয়নে রূপদিয়া ওয়ার্ড বিএনপির কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত: প্রধান অতিথি রেজাউল ইসলাম কামাল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রূপদিয়া ওয়ার্ড বিএনপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২০জুলাই ২০২৬) বিকেলে রূপদিয়ায় আয়োজিত এই কর্মী ও মূল্যায়ন সভায় তৃণমূলের দলকে শক্তিশালী করা এবং সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার লক্ষ্য নিয়ে আলোচনার সূচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি তাঁর বক্তব্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে দলের সাংগঠনিক মূল ভিত্তিকে আরও সুদৃঢ় করার তাগিদ দেন। একই সাথে এলাকার জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং দলের ভবিষ্যৎ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

সভায় রূপদিয়া ওয়ার্ড ও চাঁচড়া ইউনিয়ন বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি ও কর্মী উপস্থিত ছিলেন। মূল আলোচনায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি নিয়ে বিশদ মতবিনিময় করা হয়।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *