কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিশাল র‍্যালি ও সমাবেশ

কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিশাল র‍্যালি ও সমাবেশ

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) :

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ বিকেলে উপজেলার ঐতিহাসিক ব্রীজঘাট মোড় এলাকা থেকে এক বিশাল ও বর্ণাঢ্য স্মারক র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি কোটচাঁদপুর শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রারম্ভিক স্থল ব্রীজঘাট মোড়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দীন খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মিন্টু, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াবিয়া হুসাইন এবং পৌর মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন “২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রাম ও বীর শহীদদের আত্মত্যাগ এদেশের ইতিহাসে স্বৈরাচার পতনের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন পুনরায় কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সাধারণ ছাত্র-জনতা ও দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশ শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত র‍্যালি ও দোয়া অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *