বকচরে ১৩ বছরের শিশুকে ছুরির ভয় দেখিয়ে বলাৎকার!

বকচরে ১৩ বছরের শিশুকে ছুরির ভয় দেখিয়ে বলাৎকার!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের বকচর এলাকায় ১৩ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে নিয়ে ছুরির ভয় দেখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে যশোর শহরের বকচর জোড়া মন্দির এলাকার এক শিশুকে ( ১৩) একই এলাকার হৃদয় (২১) ও মেহেদী (২০) নামে দুই যুবক ফুসলিয়ে জোড়া মন্দিরের পেছনের একটি মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে ছুরি দিয়ে ভয় দেখিয়ে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করা হয় বলে অভিযোগ।
শিশুটির পরিবার সামাজিক লোকলজ্জার কারণে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকাশ না করে পরে রোববার (২৮ জুন) রাত পৌনে আটটার দিকে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *