মনিরামপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

মনিরামপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের মনিরামপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ছিলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের লাউকুন্ডা গ্রামের হোসেন (৬০) ও তার স্ত্রী জাহানারা (৫৫)।
জানা গেছে, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মেয়ের বাড়ি ভরতপুরে যাওয়ার পথে ছিলিমপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *