শার্শা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিজিবি সদস্য গুরুতর আহত

শার্শা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিজিবি সদস্য গুরুতর আহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বজ্রপাতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় আকস্মিক বজ্রপাতে আহত হন ৪৯ বিজিবির সৈনিক শফিউর রহমান। ঘটনাস্থলে থাকা অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বিজিবি সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় শালকোনা সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় শফিউর রহমান বজ্রপাতে আহত হন। বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে যান এবং পরে একজন বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি জানতে পারেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *