৩১ জুলাই পর্যন্ত সময় দিয়ে কর্মবিরতি স্থগিত করলেন বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা

৩১ জুলাই পর্যন্ত সময় দিয়ে কর্মবিরতি স্থগিত করলেন বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা

স্ফুলিঙ্গ রিপোর্ট:

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দুটি প্রধান সংগঠন। বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধের লক্ষ্যে পূর্বে ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আজ রোববার (১৪ জুন ২০২৬) সকালে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক জরুরি ও সফল আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শ্রমিকদের দাবিদাওয়া পূরণের লক্ষে আগামী ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এই আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, “শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি” স্লোগানকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১ ও ৯২৫) যৌথভাবে এই কর্মবিরতির ডাক দিয়েছিল। শ্রমিকদের এই আলটিমেটামের কারণে বন্দরে বড় ধরনের পণ্য জট ও আমদানিকারকদের মাঝে চরম স্থবিরতার আশঙ্কা দেখা দিয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে আজ সকালে বন্দর প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। শ্রমিকদের দাবিগুলো যৌক্তিকভাবে পূরণের আশ্বাস দেওয়া হলে, তারা সাধারণ ব্যবসায়ী ও দেশের অর্থনৈতিক সচলতার কথা বিবেচনা করে আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দিয়ে কর্মসূচি স্থগিত করেন। এর ফলে আজ সকাল থেকেই বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে পণ্য খালাস এবং দেশীয় ট্রাকে লোড করার কার্যক্রম পুরোদমে স্বাভাবিক হতে শুরু করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *